ময়মনসিংহ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ভিক্ষাবৃত্তি ছেড়ে মুদি দোকানে নতুন জীবন, আমেনা খাতুনের পাশে পূর্বধলা উপজেলা প্রশাসন ঠাকুরগাঁওয়ে ১৭ লাখ টাকার চোরাই ওষুধ উদ্ধার, পিকআপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পূর্বধলা সরকারি কলেজে ৮ বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ, দায়িত্ব নিলেন আকবর আলী ঠাকুরগাঁওয়ে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ৫ মামলা ​পূর্বধলায় ভুয়া সমিতির নামে সরকারী বনায়ন প্রকল্পের গাছ চুরি ও অবৈধ বিক্রির চেষ্টার অভিযোগ নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, উদ্বোধন কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেল ৫টায় উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার আহ্বান জানান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা

গৌরীপুরে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬