ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই জানিয়েছেন এফসিসি সভাপতি অবাক কাণ্ড! পারিবারিক কবরস্থানকে ঢাল বানিয়ে চলছিলো গাঁজার চাষ, আটক ১ চট্টগ্রামজুড়ে চরম দুর্ভোগ: গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও শিল্প উৎপাদন দীর্ঘ অপেক্ষার অবসান: এই প্রথম চালু হলো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া! প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: জুলাই মাসেই দেশে এলো রেকর্ড ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স! গোপনীয়তা ভেঙে ঝটিকা মিছিলের চেষ্টা! নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে কড়া মামলা “ওজন ১১০ কেজি হলেও কোনো বাধা নেই!”: শৌভিককে নিয়ে চাঞ্চল্যকর উড্ডয়নের অনুমতি পবিপ্রবিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: ঘুষসহ বিভিন্ন অভিযোগে উপ-রেজিস্ট্রার বরখাস্ত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট! পূর্বধলায় চাঞ্চল্যকর কাকন হত্যা মামলার মূল হোতা বসুন্ধরা থেকে গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমি রাজনৈতিক আক্রোশের শিকার বলেছেন ট্রাইব্যুনালে ইনু

নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বলেছেন, ‘আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।’

জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ ৮টি অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলটির চার নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। হানিফের মামলার ওপেনিং স্টেটমেন্ট ২৫ নভেম্বর এবং ইনুর মামলার ওপেনিং স্টেটমেন্ট ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

তখন ট্রাইব্যুনাল বলেন, ‘হ্যাঁ, আমরা আপনার আবেদনটি রিজেক্ট করেছি, আপনি দোষ স্বীকার করবেন কিনা এটি বলুন।’ তখন ইনু বলেন,  ‘আমি কয়েকটা কথা বলে এর উত্তর দিতে চাই।’ এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘এটির সুযোগ নেই, আপনি আইনজীবী নিয়োগ করেছেন, যা বলার উনার মাধ্যমে বলবেন।’ তখন ইনু বলেন, ‘প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন, আমাদের দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবি মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান রয়েছে। আমি বলবো, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচার) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই জানিয়েছেন এফসিসি সভাপতি

আমি রাজনৈতিক আক্রোশের শিকার বলেছেন ট্রাইব্যুনালে ইনু

আপডেট সময় ০২:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫