ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আলিফ হত্যা মামলা: আজ অভিযোগ গঠনের শুনানি , আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে আদালত ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ২৩ জন আসামিকে আদালতে হাজির করা হতে পারে।

চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালতে এদিন মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার প্রথম দিনের শুনানিতে কয়েকজন আসামি নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করেন এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, আলোচিত এই হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মামলার অভিযোগপত্রে নাম থাকা ৩৯ জন আসামির মধ্যে এখনো ১৬ জন পলাতক রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

আলিফ হত্যা মামলা: আজ অভিযোগ গঠনের শুনানি , আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা

আপডেট সময় ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬