ময়মনসিংহ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগ নেতাকর্মীরা রাউজানে সার্বজনীন শ্রীশ্রী শিবমন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা কালী নারায়ণ মহাজনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দিনাজপুরে পুলিশে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে মন্তব্য করেছেন রিজভী শিবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরানের চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মার্কিন হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি লিখেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও এনপিটিকে (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) গুরুতরভাবে লঙ্ঘন করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো অত্যন্ত লজ্জাজনক এবং এর পরিণতি হবে চিরস্থায়ী। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রেরই এ ধরনের বিপজ্জনক, আইনবহির্ভূত ও অপরাধমূলক আচরণে সতর্ক হওয়া উচিত।’

আরাঘচি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, ‘আমাদের সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষার জন্য ইরানের সব বিকল্প উন্মুক্ত রয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক বললেন বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

ইরানের চিরস্থায়ী পরিণতির হুঁশিয়ারি

আপডেট সময় ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫