ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরানের মিসাইল সৌদিতে আঘাত হানল , বাংলাদেশিসহ নিহত ২

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মধ্য সৌদি আরবের আল-খারজ অঞ্চলে চালানো এক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয় নাগরিক।

গত  রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। আল খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা দিয়েছিল, তারা আল-খারজসহ সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এবং সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই ইরান কঠোর প্রতিশোধ নিতে শুরু করে। তারা এখন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এই চরম উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

ইরানের মিসাইল সৌদিতে আঘাত হানল , বাংলাদেশিসহ নিহত ২

আপডেট সময় ০৮:৪৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬