ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ জানিয়েছে ডব্লিউএফপি চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে: শিক্ষামন্ত্রী ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্যের মিল নেই বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার নেত্রকোনা সদর ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হতে চায় বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয় জানিয়েছেন ইসি মাছউদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছেছে ৩৬.৪৭ বিলিয়ন ডলারে জিয়াউর রহমান হত্যা মামলা: ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আসামি মোজাফফর ​ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পেলেন নতুন নৌবাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উত্তর কোরিয়া সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করলো ইউক্রেন যুদ্ধে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সেনাপাঠিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর এক প্রতিবেদনে পিয়ংইয়ং এর সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সৈন্যরা ইউক্রেনে কুরস্ক সীমান্ত অঞ্চল ‘পুরোপুরি মুক্ত’ করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে। 

দেশটির নেতা কিম জং উনের নির্দেশেই তারা এটি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার চীফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ‘উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের’ প্রশংসা করার পর উত্তর কোরিয়ার দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো।

তিনি একই সঙ্গে দাবি করেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠা করেছে রাশিয়া। ইউক্রেন অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে।

যারা ন্যায়বিচারের জন্য লড়াই করেছে, তারা সবাই বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি, কিমকে উদ্ধৃত করে বলেছে কেসিএনএ।

কুরস্কে নিজেদের জোট ও ভ্রাতৃত্ববোধের প্রদর্শনের কথা বলেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তারা বলেছে, রক্তে প্রমাণিত বন্ধুত্ব প্রতিটি ক্ষেত্রেই দেশ দুটির মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বড় অবদান রাখবে।

কেসিএনএ অবশ্য বলেনি যে কুরস্ক মিশন শেষে উত্তর কোরিয়ার এই সেনাদের নিয়ে কী করা হবে।

রিপোর্টে বলা হয়, কিম ও পুতিনের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হওয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এসব সেনাদের গত অক্টোবরে মোতায়েন করা হয়। এর মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তিও ছিল, যেখানে ভ্লাদিমির পুতিন ও কিম পরস্পরকে সমর্থনে একমত হয়েছিলেন।

জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেছিলেন, তাদের বিশ্বাস উত্তর কোরিয়া থেকে পাঠানো কমপক্ষে এক হাজার থেকে ১১ হাজার পর্যন্ত সেনা গত তিন মাসে মারা গেছে।

উত্তর কোরিয়ার এই সেনাদলটি একটি এলিট ইউনিটের অংশ, যার নাম স্টর্ম কর্পস।তবে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে তাদের প্রস্তুতির ঘাটতি ছিল।

তাদের প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ান কর্মকর্তারা, কিন্তু তারা এদের বুঝতে পারতো না, বলছিলেন সাবেক ব্রিটিশ আর্মি ট্যাংক কমান্ডার কর্নেল হামিশ ডি ব্রেটন গর্ডন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়া সেনা পাঠানোর তথ্য নিশ্চিত করলো ইউক্রেন যুদ্ধে

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫