ময়মনসিংহ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দখল পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আহত শ্যামলের জীবনযুদ্ধ, চিকিৎসার অর্থ চেয়ে আকুতি ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের স্বর্ণের দোকান বেদখল নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলেছেন মাহদী আমিন ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়:মীর শাহে আলম শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর রাজশাহীতে বিজিবির সীমান্ত অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত ​
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উপজেলা মহিলা আ. লীগের সভাপতি স্বর্ণালি গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই বছর আগে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারসহ তিন আসামির নাম উল্লেখ করে শুক্রবার ভোরে মামলাটি করেন সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ। মামলার এজাহারে বাদী নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে উল্লেখ করেছেন।বাদীর অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং আওয়ামী লীগে যোগ দিতে চাপ দেন। চাঁদা না দেয়ায় ২০২২ সালের ১২ মে সকালে সারঙ্গদিয়া গ্রামে ডেইরি ফার্মের সামনে আসামিরা বাদী মো. আবু সাঈদের ওপর হামলা করেন। আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে বাদী গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তখন মামলা করতে পারেননি বলে দাবি।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে করা মামলায় শুক্রবার সকালে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দখল

উপজেলা মহিলা আ. লীগের সভাপতি স্বর্ণালি গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪