ময়মনসিংহ , শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট রামিসার বাবা অমূলক কিছু বলেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন  ৪৪তম বিসিএস। সেই তালিকা থেকেই ১০১ জন নন-ক্যাডার প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরেও বাতিল! গাঙ্গিনাপাড়ের ঐতিহাসিক ওয়াটার টাওয়ারের নিচে টয়লেট নির্মাণের পরিকল্পনা, উদ্বেগ প্রকাশ সচেতন নাগরিকদের ! চুয়াডাঙ্গায় কামারপল্লীতে দম ফেলার ফুসরত নেই: তৈরিতে ব্যস্ততা, লাভের খাতায় হতাশা আসন্ন আগিয়া ইউপি নির্বাচন: ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে উদ্যোক্তা সমর চন্দ্র সরকার ​টানা তিন দফা কমার পর দেশে বাড়ল স্বর্ণের দাম, নতুন ভরি কত ? প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা: জেনে নিন দেখার নিয়ম শুভেন্দুর নতুন নির্দেশ: রাজ্যের মাদরাসাগুলোতে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ গান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে বুধবার রাত ৮টার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এইচএসসি ও আলিমের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ আবেদন নেওয়া হচ্ছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ভিন্নভাবে নেওয়া হয়।প্রথম ধাপে আবেদন করেননি ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সবমিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন।

এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪ হাজার ৪১১ জন। কারিগরি থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী ছাড়াই এবার স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করেছেন ১২ লাখ ৩ হাজার ৮০৭ জন। সে হিসাবে এসএসসি ও দাখিল পাস করেও একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেননি ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন।

ভর্তি সংশ্লিষ্টরা জানান, পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় অনেকে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয় না। পাশাপাশি প্রথম ধাপে কিছু শিক্ষার্থী আবেদনও করেন না। তাই দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভর্তি আবেদনের সুযোগ রাখা হয়েছে।

প্রথম ধাপের ফল প্রকাশ বুধবার রাতে।এদিকে, একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হতে পারে বুধবার। এদিন রাত ৮টার দিকে ভর্তির সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।

ফলাফলে কলেজ বা মাদরাসায় একাদশে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নিশ্চায়ন করার সুযোগ দেওয়া হবে। কেউ যদি মনোনীত কলেজে ভর্তি হতে না চান, তাহলে তিনি নিশ্চায়ন না করে পরের ধাপে আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নের পরও মাইগ্রেশনের সুযোগ থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে খারিজ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে করা রিট

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার আবেদন

আপডেট সময় ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫