ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা গাজীপুরে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুর উপজেলায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা প্রথমে পুলিশকে জানাই। পরে যৌথভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় বাসে কেউ ছিল না।

এছাড়া, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে একইভাবে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা গাজীপুরে

আপডেট সময় ১০:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫