ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা পাকা সেতুর অভাবে ৫০ হাজার মানুষের ভরসা নড়বড়ে কাঠের সাঁকো ভারী বৃষ্টিতে ছেপটখালীর একমাত্র সড়ক বিধ্বস্ত: যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা কালীগঞ্জে মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড আওয়ামী লীগ আমলে এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে জানিয়েছে গভর্নর সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে বলেছেন রিজভী দেশের বাজারে ফের বড় ধাক্কা: এক লাফে অনেকটা বাড়ল স্বর্ণের দাম বিচার প্রক্রিয়া শুরু: হাছান-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা বললেন রাশেদ খাঁন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতৃত্বে গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল জোট করছে—এমন খবরকে মিথ্যা দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এনসিপির পক্ষ থেকে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এলেও এখনো আলোচনা শেষ হয়নি।

আজ বুধবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ‘এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ জোট করবে—এ খবর শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন।’

তিনি আরও উল্লেখ করেন, এনসিপির সঙ্গে একীভূত হওয়ার আলোচনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দলটির কিছু নেতার বক্তব্য ছিল ‘অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক’। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান রাশেদ খান।

তার ভাষায়, ‘কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি, আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভেঙে গেল।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে ‘চলো অভ্যাস বদলাই’ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা বললেন রাশেদ খাঁন

আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫