ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের জাতীয় সমবায় দিবস উপলক্ষে পণ্যমেলা, রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন দিলো জনতা নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ।
চাকরির নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সম্মানজনক কর্মজীবনের দাবিতে সোচ্চার এসডিএফ কর্মকর্তা-কর্মচারীরা।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পরিচালিত আরইএলআই প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সকল পর্যায়ের জনবলের চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।কর্মসূচিতে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা এসব কর্মীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে। কর্মীদের জীবিকা, পরিবার-পরিজন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা কোনোভাবেই কাম্য নয়। আমরা করুণা নয়, আমাদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চাই।

কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি সমূহ হলো – ১, চাকরির মেয়াদ বৃদ্ধি: অবিলম্বে, অর্থাৎ ২৮ নভেম্বর ২০২৬-এর পূর্বে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করতে হবে। ২. হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ: ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহণকারী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না। ৩ নতুন প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করে নতুন প্রকল্পে বর্তমানে কর্মরত এবং ফেইজ আউট হয়ে যাওয়া সকল (রিলাই/ফিসারিজ) স্টাফকে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ নিশ্চিত করতে হবে। ৪, দায়িত্বশীল নেতৃত্বের জবাবদিহিতা: উপরোক্ত ৩ দফা দাবি বাস্তবায়ন নিশ্চিত না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়, এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, বরং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করার পক্ষে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

আমাদের দাবি স্পষ্ট, আমাদের অধিকার ন্যায্য আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় ১০:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬