ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের জাতীয় সমবায় দিবস উপলক্ষে পণ্যমেলা, রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন দিলো জনতা নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহের গৌরীপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত পূর্বধলায় জাতীয় যুব দিবসের কর্মসূচির সমাপ্তি হলো পরিচ্ছন্নতা অভিযান ও ফুটবল প্রীতি টুর্নামেন্টে শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই জানিয়েছেন আইনমন্ত্রী পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন দিলো জনতা

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি কাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তার ভাতিজা জসিমের বিরোধ চলছিল। এর জেরে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে চাচা-ভাতিজাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ কয়েকজন জিন্নাত আলীর ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জিন্নাত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন দিলো জনতা

আপডেট সময় ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬