ময়মনসিংহ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা: সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত পূর্বধলায় যুবদের নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন তথ্য উপদেষ্টা “পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির ইন্তেকাল: মোট মৃত্যু ৬ জন” ঢাকাসহ ৮ বিভাগেই কালবৈশাখী ঝড়ের শঙ্কা “৪৫ দিনের লক্ষ্যমাত্রা: রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের অপেক্ষায় দেশ” প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ উদ্বোধনের পাঁচ মাসেও চালু হয়নি নালিতাবাড়ী পাবলিক লাইব্রেরী ময়মনসিংহের গৌরীপুরে ডিজেল সংকট: ধান মাড়াই মৌসুমে বিপাকে কৃষক ! যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন বললেন ইসহাক সরকার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে জামায়াত

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেন দলটির নেতারা।

এর আগে শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এর নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি।

এর আগে গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী।

সেসময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা।

প্রসঙ্গত, সম্প্রতি ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রশ্নে ৩ দফা বৈঠক করেছে বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা: সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত

ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে জামায়াত

আপডেট সময় ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫