ময়মনসিংহ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বেনাপোল সীমান্তে ১৮০ বোতল উইনিক্স সিরাপসহ আটক ১ কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি ককটেল উদ্ধার, গ্রেফতার ২ পাঁচবিবি সীমান্তে পুকুর থেকে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, খামার গড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দায়ে তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মাহি ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, মিঠাই ঘরকে ৮ হাজার টাকা এবং মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানগুলো থেকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মেশানো, গ্লাভস ছাড়া খালি হাতে খাদ্য প্রস্তুত করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় সরকারি কাগজপত্র না থাকার মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিগুলো শুধরে নিয়ে বিধি মোতাবেক খাদ্য উৎপাদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ারকে সার্বিকভাবে সহযোগিতা করেন কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ খাদ্য প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১২:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬