ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান: ২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক গণ-অভ্যুত্থানে পতিত সরকার ফেরে না: মন্ত্রী মিল্লাত নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪ স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার বললেন জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহে আলম দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ‎ত্রিশালে ‘মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে’ বিশাল ‎হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক উপশিরোনাম: দ্রুত বাস্তবায়নের আশ্বাস, যোগাযোগব্যবস্থায় সম্ভাব্য ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা

দ্রুত বাস্তবায়নের আশ্বাস, যোগাযোগব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তনের প্রত্যাশাজাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীতে প্রস্তাবিত দুটি সেতুর নির্মাণস্থল পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার। সরেজমিন পরিদর্শন শেষে সেতু দুটির নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার প্রস্তাবিত সেতু দুটির সম্ভাব্য নির্মাণস্থল, নদীর বর্তমান অবস্থা এবং আশপাশের বিদ্যমান যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

ডেপুটি স্পিকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত প্রধান চারটি সেতুর মধ্যে কলমাকান্দার এই দুটি সেতুর নির্মাণকাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে সেতু দুটির টেন্ডার (দরপত্র) প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, ডেপুটি স্পিকারের বিশেষ উদ্যোগে এই পরিদর্শন পরিচালিত হয়েছে। সেতু দুটি নির্মিত হলে সীমান্তবর্তী দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থা বহুলাংশে সহজ হবে। পাশাপাশি সীমান্ত সড়কের সার্বিক উন্নয়নে সেতু দুটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, সরেজমিন পর্যালোচনার প্রতিবেদন তৈরি করে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।পরিদর্শনকালে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, লেংগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় অধিবাসীরা জানান, সীমান্ত এলাকার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতু দুটি নির্মিত হলে কলমাকান্দায় যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর ফলে কৃষিপণ্য দ্রুত পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি অঞ্চলের পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক নেই

কলমাকান্দায় সেতুর স্থান পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

আপডেট সময় ০৯:২৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬