ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এইচএসসি পরীক্ষা ২০২৬: ক্যালকুলেটর ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু: ‘হত্যাকাণ্ড’ দাবি করে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ ও ফাঁসির দাবি বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা: পূর্বধলায় দুই নারী গ্রেপ্তার হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে বললেন উপদেষ্টা মাহফুজ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ও কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।

মাহফুজ আলম বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছি, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল ও সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, তারেক রহমানের দেশে ফেরা-সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা ২০২৬: ক্যালকুলেটর ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে বললেন উপদেষ্টা মাহফুজ

আপডেট সময় ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫