ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুলনায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ট্রেন আটকে দিল,সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

খুলনায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ট্রেন আটকে দিয়েছেন চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘণ্টা সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে যাত্রীরা।

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. হানিফ আকাশ বলেন, ছয় দফা দাবিতে খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা আন্দোলন করছি। আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপসহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সব দাবি মানতে হবে।

খুলনার স্টেশনমাস্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

খুলনায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ট্রেন আটকে দিল,সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০১:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫