ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খেলোয়াড় ইয়ামাল ফিফপ্রোর ইতিহাসে সর্বকনিষ্ঠ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের পাঁচ খেলোয়াড় জায়গা পেয়েছেন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে।  একই সঙ্গে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই একাদশে নাম লিখিয়ে রেকর্ড গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

সোমবার (৩ নভেম্বর) পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো তাদের ওয়েবসাইটে ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ একাদশের তালিকা প্রকাশ করে। এবারের নির্বাচনে সারা বিশ্বের ২৬ হাজারের বেশি পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন।

মাত্র ১৮ বছর বয়সে একাদশে জায়গা পেয়ে ইতিহাস গড়েছেন ইয়ামাল। তিনি ভেঙেছেন কিলিয়ান এমবাপের রেকর্ড— ২০১৮ সালে ১৯ বছর বয়সে প্রথমবার একাদশে জায়গা পেয়েছিলেন ফরাসি তারকা।

দারুণ ফর্ম ধরে রেখে এবার দিয়ে টানা ষষ্ঠবার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন রেয়াল মাদ্রিদের এমবাপে। তার সঙ্গে আক্রমণভাগে আছেন ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে, যিনি এই একাদশে প্রথমবারের মতো স্থান পেয়েছেন।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ ২০২৪

গোলরক্ষক:
জানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি/ইতালি)

ডিফেন্ডার:
ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি/পর্তুগাল)

মিডফিল্ডার:
জুড বেলিংহ্যাম (রেয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), কোল পালমার (চেলসি/ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা/স্পেন), ভিতিনিয়া (পিএসজি/পর্তুগাল)

ফরোয়ার্ড:
উসমান দেম্বেলে (পিএসজি/ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রেয়াল মাদ্রিদ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

খেলোয়াড় ইয়ামাল ফিফপ্রোর ইতিহাসে সর্বকনিষ্ঠ

আপডেট সময় ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫