ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরনে মারা গেছেন রিকশাচালক হান্নান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ ৮ জন দগ্ধের ঘটনায় রিকশাচালক হান্নান (৫০) মারা গেছেন।গত শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালীসহ হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তাকে। সেখানেই মারা গেছেন তিনি।

তিনি  জানান, এই ঘটনায় হান্নানের স্ত্রী লাকির শরীরে ২২ শতাংশ দগ্ধ, মেয়ে জান্নাত ৩, সামিয়ার ৭, ছেলে সাব্বিরের ২৭, প্রতিবেশী ভাড়াটিয়া সোহাগের ৪০, তার স্ত্রী রুপালি ৩৪ ও মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।

গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নাম্বার চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনসেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। ওইদিন ভোরে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন, রিকশাচালক হান্নান (৫০), তার স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪), মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ও ছেলে সাব্বির (১২)। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রী রুপালি (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া দগ্ধ হন‌।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরনে মারা গেছেন রিকশাচালক হান্নান

আপডেট সময় ১২:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫