ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘুরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষ্মী ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইফতাখারুল করিম (১৯) ও এস এম সাজিত (১৩) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। সাজিত ময়মনসিংহ শহরের হুমায়ুন কবিরের ছেলে। আর ইফতাখারুল ময়মনসিংহের হালুয়াঘাটের আহমেদ আলীর ছেলে। মৃতদের সঙ্গে বেড়াতে আসা স্বজনরা জানান, দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের ১২ সদস্য নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় বেড়াতে আসেন। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের  লক্ষ্মী ডোবায় কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এসময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সঙ্গে আসা তাদের চাচা সোহরাব তাদেরকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে শনিবার বিকাল পৌনে চারটার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ছানোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত ওই জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

ঘুরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ১২:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪