ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ সোহরাওয়ার্দী হাসপাতালে , কর্মবিরতিতে নার্সরা

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের হাতে নার্সের মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

নার্সরা জানিয়েছেন বুধবার বিকালের শিফটে চলাকালে কামরুল হাসান নামে একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল হাসানকে ‘পিটিয়ে আহত করেন’। সৈকত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি।

আহত অবস্থায় বুধবার সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করা হয় কামরুলকে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

নাজমা আকতার নামে একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, আমাদের নার্সদের গায়ে হাত তুলেছেন এর বিচার চাই। এর প্রতিবাদে আমাদের কর্মসূচি।

অভিযোগের বিষয়ে চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষনিকভাবে জানতে পারেনি।

এ বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনকে মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ সোহরাওয়ার্দী হাসপাতালে , কর্মবিরতিতে নার্সরা

আপডেট সময় ০১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫