ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য, ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ পোড়াগাঁও সীমান্তে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার, যুবক গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে।
​

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর বিওপির একটি আভিযানিক দল বাঘা উপজেলার কেশবপুর এলাকায় আমবাগান ও রাস্তার পাশে অবস্থান নেয়। আজ রবিবার (৪ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে কেশবপুর থেকে রাজশাহীগামী একটি সন্দেহজনক প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো-গ ১১-৮৩১৭) থামার সংকেত দেয় বিজিবি দল। এ সময় গাড়ির চালক রাতের অন্ধকারে গাড়ি ফেলে পালিয়ে যান।

​পরে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির পেছনের ডালা থেকে ১৮১ বোতল ভারতীয় ‘Fairdyl’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও জাপানিজ টয়োটা প্রাইভেট কারের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

​এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে জব্দকৃত মালামাল বাঘা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা পুলিশের মতবিনিময় সভা

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় সিরাপ জব্দ

আপডেট সময় ০২:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬