ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে সিলেটে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩০) নামে এক যুবদল কর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে জেলার গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন আহমদ রোববার বলেন, রাজু নামের এক তরুণ এই হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো বিষয় তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। তবে নিহত রনি ও অভিযুক্ত রাজুর রাজনৈতিক পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

জানা যায়,ছুরিকাঘাতের পর রনিকে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের ফটক তালাবদ্ধ ছিল। আধা ঘণ্টার বেশি সময় ডাকাডাকির পর তারা তালা ভাঙার চেষ্টা করেন। তখন একজন এসে ফটক খুলে দেন। পরে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হাতে ডালিম নামের এক যুবক খুন হন। ছিনতাইসংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ

ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে সিলেটে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১২:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫