ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছিনতাইয়ের সময় ধরে এনে দিল জনতা, পুলিশকে ছুরি মেরে পালালো সেই যুবক চট্টগ্রাম

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় আটক এক যুবক পালিয়েছেন। পলাতক ওই যুবককে ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছিলেন স্থানীয়রা। চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে পুলিশ সদস্যকে ছুরি মেরে সেই যুবক পালিয়ে গেছে। 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এদিন বেলা ৩টার দিকে নগরীর বন্দর থানা-পুলিশ তাকে হাসপাতালে এনেছিল।

পালিয়ে যাওয়া ওই যুবকের নাম মো. ইমাম হোসেন আকাশ (২৯)। তিনি আনোয়ারার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকেন আকাশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে চীনা নাগরিকের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি। আহত আকাশকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সঙ্গে এক পুলিশ সদস্য ছিলেন। তার ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশ সদস্যদের আক্রমণ করে। এ সময় এক পুলিশ সদস্যের পায়ে ছুরি মারার পর আসামি ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে আকাশ পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানিয়েছিলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

ছিনতাইয়ের সময় ধরে এনে দিল জনতা, পুলিশকে ছুরি মেরে পালালো সেই যুবক চট্টগ্রাম

আপডেট সময় ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫