ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জরুরি বিভাগের চিকিৎসক হার্টের রোগীকে ‘লাথি মেরে’ আহত করলেন

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা মো. মহসিন (৬৫) নামে এক বৃদ্ধ হৃদরোগীকে লাথি দিয়ে আহত করার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর ছেলে মো. শোলক বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আহত মহসিন অভিযোগ করে বলেন, হার্টের অসুখে ভুগছি অনেকদিন। হাসপাতালে ভর্তি থেকে টেস্ট-ওষুধে প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। সোমবার আবার ভর্তি হতে গেলে ডাক্তার ভর্তি না করে বাইরে ক্লিনিকে যেতে বলেন। কথা কাটাকাটির সময় তিনি আমাকে লাথি মেরে ফেলে দেন।

তবে অভিযুক্ত চিকিৎসক মাহবুব আলম দাবি করেন, ‘বিষয়টি এরমধ্যেই মীমাংসা হয়ে গেছে। রোগী ও তার স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে লাথি মারার ঘটনা ঘটেনি। থানায় করা অভিযোগও বাদী পক্ষ তুলে নিয়েছেন।’

 এদিকে, চিকিৎসকের এ বক্তব্যকে মিথ্যা দাবি করেছেন মামলার বাদী মো. শোলক। তিনি বলেন, ‘ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমনকি অভিযুক্ত চিকিৎসক তাদের টাকার প্রলোভন দেখাচ্ছেন।’

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

জরুরি বিভাগের চিকিৎসক হার্টের রোগীকে ‘লাথি মেরে’ আহত করলেন

আপডেট সময় ০১:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫