ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাহাজ ছাড়িয়ে নিতে ইরানের দ্বারস্থ বাংলাদেশ: হরমুজ প্রণালি পার হতে বিশেষ অনুরোধ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদে পার হতে দেওয়ার জন্য ইরান সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

গত সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কূটনৈতিক তৎপরতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে এই অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ পারাপারের জন্য বিশেষ অনুমতি পাওয়া ছয়টি দেশের তালিকায় যখন ইরান বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বর্তমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতেও ‘বাংলার জয়যাত্রা’ যাতে কোনো বাধা ছাড়াই পার হতে পারে, সেজন্য ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে দুই দেশের প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে এক বৈঠকেও ‘বাংলার জয়যাত্রা’ এবং অপরিশোধিত তেলবাহী আরেকটি জাহাজের নিরাপদ যাতায়াতের বিষয়ে আলোচনা করেছিলেন খলিলুর রহমান।

তুরস্কের এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অবস্থান পুনব্যক্ত করেন। আলোচনার একপর্যায়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমুদ্রপথে বাণিজ্য অব্যাহত রাখার বিষয়ে এই বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

জাহাজ ছাড়িয়ে নিতে ইরানের দ্বারস্থ বাংলাদেশ: হরমুজ প্রণালি পার হতে বিশেষ অনুরোধ

আপডেট সময় ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬