শেরপুরে শুরু হতে যাওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নালিতাবাড়ী পৌরসভা ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
গত রোববার (৬ আগস্ট) নালিতাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেন ইউএনও এবং পৌর প্রশাসক মো. আব্দুল মালেক।
এ সময় পৌরসভা ফুটবল দলের পরিচালক, সমন্বয়ক, কোচ ও খেলোয়াড় ছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সাবেক ফুটবলার ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনী খেলায় নালিতাবাড়ী পৌরসভা দল শেরপুর সদর পৌরসভা দলের মুখোমুখি হবে। বিকেল সাড়ে ৩টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।
খেলায় নালিতাবাড়ী পৌরসভা দলের সমর্থনে পৌর প্রশাসক মোঃ আব্দুল মালেক ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ।

খন্দকার আব্দুল আলীম, জেলা প্রতিনিধি শেরপুর 


















