ময়মনসিংহ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকায় ‘সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম এন্ড ডেমোক্রেসি’র আত্মপ্রকাশ ও গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল নতুন গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম এন্ড ডেমোক্রেসি (CRND)’। এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন: ঐতিহাসিক তাৎপর্য ও সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।

​অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব শরিফ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল সিআইডি-র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. মো: রুহুল আমিন সরকার কর্তৃক লিখিত গবেষণা গ্রন্থ ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’-এর মোড়ক উন্মোচন। লেখক নিজেই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ও বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে গভীর ও বস্তুনিষ্ঠ গবেষণার প্রয়োজন রয়েছে। CRND-এর এই উদ্যোগ দেশের বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।” উদ্বোধকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশের সার্বিক উন্নয়নে জাতীয়তাবাদ ও গবেষণাধর্মী কাজের গুরুত্বের ওপর জোর দেন।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার জনাব খন্দকার করিম ইকবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা পরিচালনা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর জনাব আনসার উদ্দিন খান পাঠান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার (লিংকন), সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব মাধবী মারমা ও (সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব মনসুরা আলম), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব ফারুক আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মকসুদুল ইসলাম।

​এছাড়াও বিশেষ আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোসলেহউদ্দিন আহমেদ, উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এম এ কাউসার, সাবেক অতিরিক্ত আইজিপি জনাব মতিউর রহমান শেখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম শফিকুল ইসলাম, ফলিত রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ মইনুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি জনাব সাঈদ ইকবাল টিটু, যুগ্ম-সম্পাদক জনাব এনামুল হোসেন পাইলট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি জনাব এম. আর. চৌধুরী মিল্টন এবং দৈনিক দেশের কণ্ঠের যুগ্ম-সম্পাদক জনাব সাঈদ খান।

​আলোচকেরা শহীদ জিয়ার রাষ্ট্রদর্শনের বহুমাত্রিক দিক ও এর সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং নবগঠিত গবেষণা প্রতিষ্ঠান CRND-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও সফল আয়োজনে পরিণত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

ঢাকায় ‘সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম এন্ড ডেমোক্রেসি’র আত্মপ্রকাশ ও গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় ১১:০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬