ময়মনসিংহ , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি! নৌবাহিনী প্রধান হলেন পাবনার কৃতি সন্তান রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ভেদ করে কয়েদির পলায়ন ঢাকার ভ্যাপসা গরম অব্যাহত, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায় বলে মন্তব্য করেছেন রিজভী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি দেশের স্বার্থবিরোধী, দায় তাদেরই বললেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ও বিরোধীদল মিলেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকার ভ্যাপসা গরম অব্যাহত, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে শনিবারে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও দিনের বেলায় ভ্যাপসা গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি!

ঢাকার ভ্যাপসা গরম অব্যাহত, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১০:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬