নির্বাচন কমিশন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা আসার সাথে৷ সাথেই বাংলাদেশের ইউনিয়নগুলো চাঙ্গা হয়ে উঠেছে। সন্ধ্যা নামতেই সারা বাংলার গ্রামগুলোতে যেন বইতে শুরু করেছে চায়ের দোকানগুলোতে নির্বাচনি আমেজ।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগন্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নও নির্বাচনি হাওয়া থেকে বাদ যায়নি। তারুন্দিয়া ইউনিয়নের চিত্রও পাল্টে গেছে। সেখানে ঘরে ঘরে বইছে নির্বাচনের বাতাস।
তারুন্দিয়া ইউনিয়নের গিরিধরপুর গ্রামের আলো-বাতাসের ধূলো-বালি কাদা-মটিতে শৈশব-কৈশর আর যৌবন কেটেছে আলহাজ্ব মোঃ আব্দুল লতিফের।
১৯৬৭ সনের ১ মার্চ তিনি জন্মগ্রহন করেন ঈশ্বরগন্জের তারুন্দিয়ার গিরিধরপুর গ্রামে। তার বাবা মরহুম মোঃ সাদত আলী ওমা আছিয়া খাতুন।
আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ এস এস সি পাশ করেন ১৯৮২ সনে কোনাপাড়া স্কুল থেকে। ঈশ্বরগন্জ সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করেন ১৯৮৪ সনে। ব্যচেলর অব আর্টস ( বি এ) উত্তীর্ণ হোন ১৯৮৭ সনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ১৯৯৫ সনে আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বি এড করেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে।
এরপর থেকেই তিনি কর্মজীবন শুরু করেন। পাশাপাশি চলতে থাকে তার সামাজিক কর্মকান্ড। সততা পরিশ্রম আর সামাজিকতার মধ্য দিয়ে চলতে থাকে তার আপন ভুবন।
আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক ও অফিস সহকারির দায়িত্ব পালন শেষে ৭ জুন ১৯৯০ থেকে ৭ এপ্রিল ২০১১ পর্যন্ত গৌরীপুর বাড়ুয়ামারী উচ্চ বিদ্যালয়ে সহকারি ইংরেজী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ৭ এপ্রিল ২০১১ থেকে ২৯ নভেম্ভর ২০১৯ পর্যন্ত আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক হিসেবে কোনাপাড়া উচ্চ বিদ্যালয় এবং ২৯ নভেম্বর ২০১৯ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩ সনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কোনাপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দায়িত্বে নিয়োজিত আছেন।।
উল্ল্যেখযোগ্য বিষয়, আজীবন লেখাপড়া নিয়ে জীবন কাটিয়েও আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ এখনও শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে তিনি চলেছেন গ্রাম থেকে গ্রামান্তরে। একই সাথে তারুন্দিয়ার গ্রামবাসিকে সাথে নিয়ে সংগঠিত করছেন তারুন্দিয়ার উন্নয়ণ কর্মকান্ডে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীায় মন্ত্রণালয় ঘোষিত অত্যাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরগন্জের ১০ নং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব মোঃ আব্দুল লতিফকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে তারুন্দিয়া ইউনিয়নবাসির অনুরোধের প্রেক্ষিতে শিক্ষাবিদ এবং মানুষ গড়ার দক্ষ কারিগর আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থ করেছেন।
যিনি তার সারাটি জীবন মানুষকে আলোর পথ দেখিয়েছেন আজ আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ জনগনের ভালোবাসার দাবীতে তার নির্বাচনি এলাকা ১০ নং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন এটা শুনে তারুন্দিয়াবাসি খুশী হয়েছেন।
তারুন্দিয়াবাসি সৎ পরিশ্রমি যোগ্য নির্মোহ অধ্যাবসায় সম্পন্ন প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
যার সকল গুণাবলী আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ এর মাঝে রয়েছে এবং তারুন্দিয়াবাসি সবসময়ই জনাব আব্দুল লতিফকে তাদের বিপদে-আপদে সমস্যা-সংকটে আলহাজ্ব মোঃ আব্দুল লতিফকেই কাছে পাবেন।

মোঃ আনোয়ারুল কাদির 




















