ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন বললেন আব্দুস সালাম

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা চাইলে অনেক আগেই ক্ষমতা নিতে পারতেন। আমাদের নেতা তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন। কিন্তু তারেক রহমান যেনতেনভাবে ক্ষমতা নিতে চান না। তিনি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা নিতে চান। জনগণও বিএনপির পক্ষে আছে।

গত ‎সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বল্লামুখা বেড়িবাঁধের পাশে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, তারা কয়েকজন মিলে, আর কয়েকজন রাজনৈতিক দলের নেতা মিলে ঠিক করে দেবে দেশ কীভাবে চলবে? এ ক্ষমতা আপনাদের কে দিয়েছে? এই অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা জনগণের কাছে যেতে ভয় পান। আমরা তো জানি না জনগণ কি বিএনপিকে রায় দেবে, নাকি অন্য কাউকে দেবে। কিন্তু আমরা বিশ্বাস করি বিএনপি যেহেতু সব সময় জনগণের পাশে রয়েছে, তাই জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে। এটিই হলো তাদের ভয়। তারা বলে আমরা ঠিক করেছি, এটিই আইন। কিন্তু কে দিয়েছে এই অধিকার? কেউ যদি আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে তাহলে এই সমস্ত আইন-ফাইন কিছুই টিকবে না। তখন দেশটি কোথায় যাবে? একদিকে অর্থনীতি, আরেকদিকে ষড়যন্ত্রের কথা চিন্তা করে আমরা বলেছি একই দিনে গণভোট আর নির্বাচন হোক। এ দাবি আমরা আবারও ব্যক্ত করছি। এটি দেশ ও দেশের মানুষের স্বার্থে।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে হাসিনা শুনবে কিনা জানি না, কিন্তু মোদি শুনবে। কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আজকে গণভোটের কথা যারা বলে তাদের সঙ্গে হাসিনার যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে। কারণ এই গণভোটে যদি শেখ হাসিনা ওখান থেকে বলে দেয়, তখন তার দলের, তার অনুগত ও তার সহচররা গিয়ে না- এর পক্ষে ভোট দেবে। তখন দেশটির কী অবস্থা হবে?

‎সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি প্রমুখ।

‎এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত নিজ কালিকাপুরসহ বিভিন্ন গ্রামের মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিএনপিসহ সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ জানান। পরে সেখানে একটি মশাল মিছিল বের করেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড

তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন বললেন আব্দুস সালাম

আপডেট সময় ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫