ময়মনসিংহ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দুর্নীতির অভিযোগ প্রমাণিত: এসকে সুরের ৩ বছরের জেল গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ময়মনসিংহের গৌরীপুরে উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত শিক্ষককে ভিডিও ছড়িয়ে হেনস্তা, আইনি পদক্ষেপ পূর্বধলার সমস্যা ও অভিযোগ সরাসরি জানাতে এমপি মানসুরার ব্যতিক্রমী উদ্যোগ পূর্বধলা থানা পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশ ও জনগণের স্বার্থেই ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের জোগান বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, “বৃক্ষরোপণে কারও কোনো ক্ষতি নেই; বরং এর সুফল পায় জনগণ, সরকার ও দেশ।”

গত ​শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ‘ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের এখন থেকেই উন্নতমানের চারা উৎপাদনে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিকল্পিতভাবে মূল্যবান ও মানসম্মত গাছের চারা উৎপাদন এবং রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে একদিকে নার্সারি মালিকদের ব্যবসার প্রসার ঘটবে, অন্যদিকে দেশের পরিবেশ সংরক্ষণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​গণমাধ্যমের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে অনেক শহরে পরিবেশ দূষণ ও অক্সিজেনের সংকটের কথা শোনা যায়। বেশি বেশি গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষ পর্যাপ্ত অক্সিজেন পাবে। দেশব্যাপী প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপণের মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

​ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

​অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে প্রধান অতিথি বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নিজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত জানিয়েছেন সিইসি

দেশ ও জনগণের স্বার্থেই ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬