আজ সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাময় খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান হাইকমিশনার ডেভিড পাইন।
এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু ইস্যুতে আরও নেতৃত্বমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বাংলাদেশ অর্জন করছে এবং এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে দেশটি প্রস্তুত।

ডিজিটাল ডেস্ক 






















