ময়মনসিংহ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার পূর্বধলা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সূর্য পূজা অনুষ্ঠিত শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
​

এদিকে নবীনগর-রাধিকা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের প্রাণহানি এড়াতে অবিলম্বে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১

আপডেট সময় ০৩:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬