ময়মনসিংহ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ১ বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা ​যশোরে ভৈরব নদ পরিষ্কারে তরুণ চিকিৎসক ডা. ঊষার মানবিক উদ্যোগ: প্রশাসনের নীরবতা ও নাগরিক প্রশ্ন জয়পুরহাট ও দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: ১৩০ কেজি প্রত্নতাত্ত্বিক পাথরসহ আটক ১ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার পূর্বধলা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন ধামইরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সূর্য পূজা অনুষ্ঠিত শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

নেত্রকোণার পূর্বধলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এতে উপজেলার মোট ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় এসেছেন।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এমএ মান্নান ও সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ এবং যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করা। সরিষা চাষ সম্প্রসারণের মাধ্যমে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি ও আমদানিনির্ভরতা কমাতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে সরিষার আবাদ বাড়াতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সরকারের নির্ধারিত কৃষি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি সরিষা চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

আপডেট সময় ০১:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬