ময়মনসিংহ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ পালনে নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সভা ও নানা ক্রীড়া আয়োজন পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

গত শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের শহীদ মিনার চত্বরসংলগ্ন দলীয় কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা শফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং সাবেক নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নালিতাবাড়ীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় ০৯:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬