ময়মনসিংহ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশী মদসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ১ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গম্ভীরা প্রদর্শনী নেত্রকোণায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও অনুদান প্রদান ফরিদপুরের দুর্গাপূজার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার পাঁচবিবিতে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বেনাপোলে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ১০১ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা গোপালগঞ্জে সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে পূজা মণ্ডপে পুলিশ সুপার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীতে মসজিদে ভাংচুর ও হামলা

খন্দকার আব্দুল আলীম জেলা প্রতিনিধি, শেরপুর।শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদ ভাঙচুর এবং মুসল্লি ও ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে কতিপয় নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে। ১ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার পোরাগাওঁ ইউনিয়নের বারোমারি বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এঘটনা ঘটেছে।

২ নভেম্বর রোববার সকালে মসজিদ কমিটির সভাপতি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনায় ওই এলাকায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, “আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আযান হবে না।” এদিকে, ইমাম সাহেব এই এই কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি হামলাকারীদের বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করে নেশাগ্রস্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, “এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং এ নিয়ে থানায় একটি লখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশী মদসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার ১

নালিতাবাড়ীতে মসজিদে ভাংচুর ও হামলা

আপডেট সময় ০৯:৪১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫