ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে বললেন আমিনুল হক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আমিনুল হক বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে আমাদের রাজনীতি, কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনা হবে এ দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য। সহনশীলতা ও ধৈর্য ধারণ করে জনগণের মতামত ও সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।

গত মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর থানা ও মোহাম্মদপুর এলাকায় আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যারা মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। এমনকি যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমিনুল হক বলেন, অনেকেই আছেন যারা দলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত, অথচ দলের সাথে তাদের প্রকৃত কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে বললেন আমিনুল হক

আপডেট সময় ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫