ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত ব্রজগোপালকে আহ্বায়ক ও রতীশকে সদস্য সচিব করে সুনামগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ প্রজন্ম দলের দোয়া ও খাবার বিতরণ ময়মনসিংহে ‘নাগরিকতা’র উদ্যোগে নাগরিক অংশগ্রহণে সংলাপ অনুস্ঠিত ​পূর্বধলায় মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঐতিহ্যের ২৩ বছর পেরিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে নেত্রকোণার ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, মননশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বিদ্যালয়টিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাঁচটি ক্লাব।

৪ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

নতুন চালু হওয়া ক্লাবগুলো হলো—ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব ও স্পোর্টস ক্লাব।আয়োজকরা জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাবভিত্তিক কার্যক্রম চালু থাকলেও প্রাথমিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ তুলনামূলকভাবে বিরল। সেই বিবেচনায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলের এ উদ্যোগ শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে তাঁদের প্রত্যাশা। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, ইংরেজি কথোপকথন ও উপস্থাপনা, পরিবেশবিষয়ক বিতর্ক, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটক এবং হামদ-নাত পরিবেশিত হয়। পাশাপাশি কারাতে প্রদর্শনীতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। বিশেষ করে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তির ক্ষতিকর দিক তুলে ধরে পরিবেশিত সচেতনতামূলক নাটিকাটি উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

এ ছাড়া বাংলা ও ইংরেজি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ওয়েবসাইট ও অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

২০০৩ সালে প্রতিষ্ঠিত ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুল ইতোমধ্যে গৌরবের ২৩ বছর অতিক্রম করেছে। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে অধ্যয়নরত। শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়টির অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মানসম্মত শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

ভর্তি ও বিস্তারিত তথ্য জানতে অভিভাবকদের বিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
ওয়েবসাইট: https://oasis-biam-laboratory-school.vercel.app/

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক

নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ১০:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬