ময়মনসিংহ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন রিজভী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি জানিয়েছেন চিফ হুইপ ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ বললেন তথ্য উপদেষ্টা নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা:তথ্য উপদেষ্টা শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আবারও বাড়লো স্বর্ণের দাম বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব আগামী ১২ আগস্ট হরমুজ সংকটের প্রভাব: বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজারমূল্য মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজ তথ্যমন্ত্রীর বাড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। আজ মঙ্গলবার (১১ আগস্ট) তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক টিটিসিতে পরিচালিত বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ক্যাড (CAD) অপারেশন, কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

​পরবর্তীতে তিনি বিদেশ গমনেচ্ছুক কর্মীদের জন্য আয়োজিত ৩ দিনব্যাপী ‘প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন’ কোর্সে অংশগ্রহণকারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ, প্রবাসী অধিকার ও করণীয় সম্পর্কে তিনি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। একই সাথে প্রবাসে যেকোনো সমস্যায় পড়লে দ্রুত সংশ্লিষ্ট দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ দূতাবাস বা মিশনের সাহায্য নেওয়ার আহ্বান জানান।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়ন, প্রশিক্ষণার্থীদের জন্য আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কাঠামোর উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন রিজভী

নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০২:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬