নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা এবং আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
আলোচনা সভায় হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য ও সেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















