ময়মনসিংহ , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন আইনমন্ত্রী দেশে অর্ধশত কোটি টাকার মালিক মাত্র ১৫ জন! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা পার্টি সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন শিবির সভাপতি সাদ্দাম মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ: ভারতের রাজপথে এখন জেন-জি প্রজন্মের উত্তাল আন্দোলন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নোয়াখালীতে চুরি করতে গিয়ে বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে চোরকে দেখে ফেলায় তাসলিমা বেগম রোজি নামের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তারেক নামের এক যুবক। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামের আলী আহমেদ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত রোজি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্বামী পরিত্যক্তা তাসলিমা বেগম রোজি জালিয়াল গ্রামে বাপের বাড়িতে একা ঘরে থাকতেন। রাত ৮টার দিকে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে তারেক  ওই ঘরে চুরি করতে ঢুকলে বৃদ্ধা রোজি দেখে ফেলেন। এ সময় তিনি চিৎকার করলে তারেক তাকে চাপাতি দিয়ে মাথায় ও ঘাড়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় জনগণের ভালবাসায় সাড়া দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মোঃ এরশাদ খাঁন

নোয়াখালীতে চুরি করতে গিয়ে বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫