ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা সরকারি চাকরিতে নতুন পে-স্কেল: বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষক ১০ হাজার টাকার কৃষি ঋণের জন্য কোমরে দড়ি পড়ে, আর হাজার কোটি টাকার ক্ষমতাশালী গ্রহীতাদের বেলায় আইন তার নিজের গতি হারিয়ে ফেলে? এনসিপির সমাবেশে হামলা: দোষীদের শাস্তির দাবি গোলাম পরওয়ারের কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম ৬ দিনের বিরতি শেষে আজ ফের বসছে জাতীয় সংসদ অধিবেশন ​ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস: দুপুরের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় উঠছে নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পালালেন দিনাজপুরে আত্মগোপনে থাকা ময়মনসিংহের সাবেক এমপি তুহিন….

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ০৮:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

স্ত্রী ও দুই সন্তান নিয়ে দিনাজপুরে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। খবর পেয়ে আজ বুধবার সকালে তিন ছাত্রনেতা ওই বাসায় যান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই পালিয়ে যান সাবেক এমপি তুহিন।

এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। কিন্তু পরে তাঁকে (আনোয়ারুল আবেদীন) পাওয়া যায়নি। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, তখন অন্য লোকজনও ছিলেন। তাঁকে ছেড়ে দিতে কোনো দফারফা হয়েছে কি না জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কার সাথে?’ পুলিশের উপস্থিতির সময় জানতে চাইলে তিনি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সে সময় আমরা তুহিনকে (আনোয়ারুল আবেদীন) পাইনি। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি জানান, ‘দুই সন্তানসহ দিনাজপুরে দাদার বাড়িতে বেড়াতে এসেছি। আমার স্বামী আসেননি।’” পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে আনোয়ারুল আবেদীনকে পালাতে সহযোগিতা করেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এ ধরনের কথা কেউ বলতেই পারেন। তবে তা সত্য নয়। তাঁকে ধরতে অভিযান অব্যাহত আছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু জানিয়েছেন তথ্য উপদেষ্টা

পালালেন দিনাজপুরে আত্মগোপনে থাকা ময়মনসিংহের সাবেক এমপি তুহিন….

আপডেট সময় ০৮:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪