ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, জনসাধারণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ হবিগঞ্জে গণশুনানি, শ্রমিকদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা বাউবির ৬ষ্ঠ সমাবর্তন ২০২৭ উপলক্ষে সাংগঠনিক কমিটির ২য় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত, ৩০টি আবেদন গ্রহণ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপির একাংশের শুভেচ্ছা বিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা

​নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) এই অভিযানে চক্রের তিন সদস্যকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া একই অভিযানে আটক হওয়া পাঁচ নারীকে ভবিষ্যতে দালালি না করার শর্তে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।

গত ​বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ শফিকুল ইসলাম।
​

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন
​পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন
​আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার এবং পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যবৃন্দ।
​আদালত সূত্রে জানা যায়, অভিযানে আটক নাছির উদ্দীন (২৫), জুবায়ের (৩০) ও মিদুল (২৫) নিজেদের দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
​অন্যদিকে, আটক হওয়া ছাবিনা (৩৫), মোমেনা (৪০), ফাতেমা খাতুন (৬০), রেনু (৪০) ও রেজিয়া (৪৫) ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালি কার্যক্রমে জড়িত হবেন না এই মর্মে লিখিত মুচলেকা দিলে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
​উপজেলা প্রশাসনের বক্তব্য:
সাধারণ রোগীদের হয়রানি বন্ধ করা ও দালাল চক্রের দৌরাত্ম্য দূর করে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতাল এলাকা সম্পূর্ণ দালালমুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী

পূর্বধলায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৩ সদস্য আটক, জরিমানা ও ৫ নারীর মুচলেকা

আপডেট সময় ০৩:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬