ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইপিএলে অবিশ্বাস্য ইতিহাস: ১ রানের সুপার ওভারে কলকাতার অবিশ্বাস্য জয়!

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আইপিএলে দুই ওয়েস্ট ইন্ডিয়ান মুখোমুখি এবং টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন রানের সুপার ওভার হয়ে গেল, যেখানে ১২ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের নায়ক হলেন সুনীল নারিন। 

গত রোববার (২৬ এপ্রিল) রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে হয়ে গেল এই অভাবনীয় ঘটনা। লখনউ সুপার জায়ান্টসকে হারাল কলকাতা নাইট রাইডার্স।

সুপার ওভারে মাত্র ১ রান, যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন। তারপর রোভম্যান পাওয়েল ও রিংকু সিং ২ রানের লক্ষ্যে নামেন। রিংকু প্রিন্স যাদবের ডেলিভারি পয়েন্ট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান। কলকাতা জেতে সুপার ওভারে।

শেষের দিকে লড়াইয়ে টানটান উত্তেজনা ছিল। বাদোনিকে ফেরান বরুণ, দুটি চার মেরে একই ওভারে অরোরার শিকার হন লিন্ডে। শামি ও হিম্মত ওই ওভার শেষ করেন দুটি চার মেরে। তাতে শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ১৭ রানের।

আর শেষ ছয় বল ছিল নাটকীয়তায় ভরা। একটি বাই, দুটি নো বল ও পরে চার, লখনউর লক্ষ্য ছিল ৪ বলে ৮ রান। এমন সময়ে হিম্মত ত্যাগীর কাছে উইকেট হারান। শেষ বলে দরকার সাত রান। কলকাতা আশায় বুক বেঁধেছিল। কিন্তু শামির ছিল ভিন্ন পরিকল্পনা। ফুল ডেলিভারি লং অফ দিয়ে উড়িয়ে মেরে ম্যাচ সুপার ওভারে নেন।

কিন্তু সুপার ওভারে সুবিধা করতে পারেনি লখনউ। আইপিএলের সর্বনিম্ন সুপার ওভার জিতে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে আটে উঠে গেছে কলকাতা। লখনউ চার পয়েন্ট নিয়ে সবার শেষে।

কলকাতা প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে রিংকু সিংয়ের ৫১ বলে ৮৩ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৫ রান করে। লখনউ করে ৮ উইকেটে ১৫৫ রান। সর্বোচ্চ স্কোরার পান্ত (৪২)।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

আইপিএলে অবিশ্বাস্য ইতিহাস: ১ রানের সুপার ওভারে কলকাতার অবিশ্বাস্য জয়!

আপডেট সময় ১১:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬