ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পীরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২ খুলনা লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ ‘বি কোম্পানি’র ৩ সদস্য গ্রেফতার ​ পূর্বধলায় দুই প্রতিষ্ঠানে উন্নয়ন ও স্বাস্থ্যসুরক্ষা সুবিধার উদ্বোধন এমপি মানসুরা আলমের ​পূর্বধলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত: ‘শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের বিকল্প নেই’ বৃষ্টিতেই অচল ময়মনসিংহ সদর উপজেলা সমবায় অফিস জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র দুদকের নতুন সচিব মো: সাইদুর রহমান খানের যোগদান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ মাসেই নানা চমক: হাসান জাফির তুহিন সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে জানিয়েছেন ডিজি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ মাসেই নানা চমক: হাসান জাফির তুহিন

ক্ষমতা গ্রহণের মাত্র ৫ (পাঁচ) মাসের মাথায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে দেশবাসদেরকে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সরকারের নানা সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের সুফলও পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। রবিবার (২ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন। ৫ (পাঁচ) বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চলনবিল এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান। পরে তিনি চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ প্রজাতির বিভিন্ন চাঁরা রোপণ করেন।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে হাসান জাফির তুহিন বলেন, “দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বর্তমান সরকার সারাদেশ জুড়ে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসন ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সরকারের অর্পিত প্রতিটি দায়িত্ব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।” ২৫ (পঁচিশ) কোটি বৃক্ষরোপণের বিশাল এই মহাযজ্ঞ সফল করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এই কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি প্রান্তে প্রান্তিক পর্যায় পর্যন্ত ব্যাপক গাছ লাগাতে হবে।”

বিএমডিএ প্রধান বলেন, “দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। শুধু চাঁরা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, গাছগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অতীতে দেখা গেছে যে, যত্ন ও তদারকির অভাবে রোপণ করা অনেক গাছ নষ্ট হয়ে গেছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ সফলতা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুননাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমাম বানিন এবং চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষেরা এতে অংশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ মাসেই নানা চমক: হাসান জাফির তুহিন

আপডেট সময় ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬