ময়মনসিংহ , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা: ভেঙে পড়েছে জাতীয় বিদ্যুৎ অবকাঠামো ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা ট্রেনে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই: ১১ নারী সদস্য গ্রেপ্তার ​ইরানের কঠোর হুঁশিয়ারি: ইসরায়েল অবকাঠামোয় হামলা চালালে জবাব হবে ভয়াবহ উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা: বিপৎসীমা ছুঁয়েছে নদ-নদীর পানি বন্যার ঝুঁকিতে ১২ জেলা, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা ​ভিসা নিয়ে বড় সুখবর: বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ শৈলকুপায় উপকারভোগীদের মাঝে চেক ও সামগ্রী বিতরণ: আইনমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বন্যার ঝুঁকিতে ১২ জেলা, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সারা দেশে বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ইতোমধ্যে অস্থায়ী বন্যা দেখা দিয়েছে। বৈশ্বিক আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত ১৪ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও বেশি জলীয়বাষ্প প্রবেশ করতে পারে এবং ১৩ জুলাই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলের প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আগামীকাল রবিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে।

এদিকে, রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী ও ছোট ফেনীসহ পাঁচটি নদীর নয়টি স্টেশনে পানি সতর্কসীমায় রয়েছে। এছাড়া নয়টি পয়েন্টে নদীর পানি এখনও বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্টে পানি যথাক্রমে ৯৫ ও ২৩ সেন্টিমিটার, মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্টে ৪৭ ও ৩২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১৮ ও ১০ সেন্টিমিটার, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার পয়েন্টে ৩৫ ও ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার বিপত্সীমার উপরে রয়েছে। এ ছাড়া তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী ও ছোট ফেনী নদীর আরও নয়টি স্টেশন সতর্কসীমায় রয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে তিস্তার ডালিয়া, কাউনিয়া ও তারাপুর; কুশিয়ারার শেরপুর; সুরমার কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ; সোমেশ্বরীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ পয়েন্ট। গত ২৪ ঘণ্টায় উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। পর্যবেক্ষণাধীন ১২৭টি নদীর পানি পরিমাপক স্টেশনের মধ্যে ৭৯টিতে পানি বেড়েছে, ৪৩টিতে কমেছে এবং পাঁচটিতে অপরিবর্তিত রয়েছে। এ পরিস্থিতিতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় কৃত্রিম ভূ-উপগ্রহ, রাডার ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজ শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এর মধ্যে চট্রগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় টানা বর্ষণ চলছে।  আজ সকাল ৮টার মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে এই ৪টি জেলার নদ-নদীগুলোর পানির উচ্চতা শনিবার আবারও বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকাল ৮টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা হচ্ছে। বরিশাল বিভাগের বেশিভাগ জেলায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৮টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশংকা করা হচ্ছে। খুলনা বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল ৮টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলায় হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির আশংকা করা হচ্ছে। রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৮টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার অনলাইন জুয়াড়ি

বন্যার ঝুঁকিতে ১২ জেলা, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা

আপডেট সময় ১০:১৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬