ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ​টাইগারদের বড় পরীক্ষা: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সাময়িক যুদ্ধবিরতি: ইসরায়েলের সঙ্গে হামলা বন্ধে একমত ইরান ভয়াবহ কম্পন ইরানে: আঘাত হানল ৫ মাত্রার ভূমিকম্প
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতা ডাকসুর পূর্ণরূপ বলতে না পারায় ছাত্রদলের ওপর ক্ষোভ ঝাড়লেন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নে জামালপুরের মাদারগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসুর পূর্ণরূপ বলতে পারেননি। পরে তিনি বলেন, ‘হায়রে ছাত্রদল,আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবো, নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের নেই। যোগ্যতা নাই বলেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ওরা (শিবির) জিতে।’

সম্প্রতি বিএনপি নেতার ক্ষোভ প্রকাশের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জের বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সভায় মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, ‘চারটি বিশ্ববিদ্যালয়েই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটে জয়লাভ করেছে। কারণটা আমাদের যোগ্যতা নাই, আমাদের মেধা নাই, আমাদের কর্ম নাই, সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে সম্পর্ক নাই। কলেজ ক্যাম্পাস, হাইস্কুল ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কোনো ইতিবাচক কাজ নাই।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যারা কম মেধাবী তারা পড়ে? সব চিটাগাংয়ের পোলাপান পড়ে? রাজশাহীর পোলাপান পড়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদারগঞ্জের দুই-চারজন আছে না। সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে যায়, ঢাকা যায়, চট্টগ্রামে পড়তে যায়। বাংলাদেশের সেরা মেধাবী ছেলে-মেয়েগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওরা ভোট দেয় নাই, ওই ছেলে-মেয়েগুলো মাদারগঞ্জ-মেলান্দহে বসবাস করে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাসহ নানান মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর ৩ মাদারগঞ্জ মেলান্দহ আসনের বিএনপির এমপি প্রার্থী প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

বিএনপি নেতা ডাকসুর পূর্ণরূপ বলতে না পারায় ছাত্রদলের ওপর ক্ষোভ ঝাড়লেন

আপডেট সময় ০৯:২৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫