ময়মনসিংহ , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার জানিয়েছেন জ্বালানিমন্ত্রী পূর্বধলায় রাতে হামিদ মিয়া নিখোঁজ, ভোরে পুকুরে মিলল মরদেহ ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সারাদেশে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির শঙ্কা রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পেলেন ​ইউরো জয়: স্পেনের সাফল্যে উদযাপনে শাকিব-বুবলী-অপু ​আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চট্টগ্রাম-কক্সবাজার রেল রুট: মাত্র পাঁচ দিনে প্রায় ১ কোটি টাকা লোকসান হরমুজ সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতা নিখোঁজ কাপ্তাই হ্রদে

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বিএনপি নেতা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয় একটি বাজারে মালামাল বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। ওই বিএনপি নেতার সন্ধান না মিললেও মালামাল বোঝাই করা অবস্থায় কাপ্তাই হ্রদে তার নৌকাটি পাওয়া গেছে।

গত শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই বিএনপির নেতার নাম মো. মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।

মো. মাসুদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন।

তিনি সংবাদমাধ্যকে বলেন, বিলাইছড়ি থেকে নৌকা নিয়ে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন।

গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকেল চারটার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ​‘গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে। এরপর নৌবাহিনীর ডুবুরি দলসহ আমাদের টিম যৌথভাবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মো. মাসুদ হ্রদের পানিতে তলিয়ে গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিত্রদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ: দূরত্ব কমিয়ে সম্পর্ক ঝালাইয়ের লক্ষ্য

বিএনপি নেতা নিখোঁজ কাপ্তাই হ্রদে

আপডেট সময় ১২:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬