ময়মনসিংহ , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বললেন অর্থমন্ত্রী আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিলো ব্রাজিল- ম্যাচ শেষে আনচেলত্তি সম্প্রীতি ও সহাবস্থানেই পূর্বধলা হবে স্বপ্নের উপজেলা: নেত্রকোনার জেলা প্রশাসক” প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ উৎসব ​১ জুলাই থেকে কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’: শেরপুরে পুলিশের ‘জিরো টলারেন্স’ ঘোষণা ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফটিকছড়িতে নার্সকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চক্ষু স্বাস্থ্য নিয়ে নভেম্বরে গ্লোবাল সামিট, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে পিকআপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ২৪ কেজি গাঁজা উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ উৎসব

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার প্রত্যয় নিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি।বাংলাদেশ সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের যৌথ অনুপ্রেরণায় এই সবুজায়নের আয়োজন করা হয়।

গত রবিবার (০৫ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে এদিন ফলজ, বনজ এবং ঔষধি প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলাম। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এবং ভবিষ্যতের বড় বিপর্যয় এড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা।”

বৃক্ষরোপণ উৎসবে আরও উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন, ওয়াহিদুর রহমান খান (প্রধান শিক্ষক, বিক্রমপুর আদর্শ কলেজ), মাহমুদ হাসান ফাহাদ (হিতৈষী সদস্য), জুয়েল শেখ (দাতা সদস্য) ও জাহাঙ্গীর বেপারী ও মো: আব্বাস বেপারি (অভিভাবক সদস্য)। এছাড়াও কলেজের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে অতিথিরা স্বহস্তে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃতির সুরক্ষায় এবং ক্যাম্পাসকে সবুজ চাদরে ঢাকতে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও টেকসই কর্মসূচি অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা বললেন অর্থমন্ত্রী

বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ উৎসব

আপডেট সময় ০১:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬